বিজয়নগর উপজেলার সহদেবপুরে দুলাল বন্ধু আয়োজনে মাদক বিরোধী ও বাল্য বিবাহ প্রতিরোধ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। সহদেবপুর এর প্রবীণ ব্যক্তিত্ব সুলমান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও প্রেসক্লাব বিজয়নগরে সভাপতি মৃণাল চৌধুরী লিটন উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হোসাইন আহমেদ দুলাল প্রেসক্লাব বিজয়নগর এর সদস্য সাংবাদিক সারোয়ার হাজারী পলাশ বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান আমিনুল ইসলাম হানিফ এমদাদুল হাসান সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিদুল হক নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আপনারা আমাকে উপজেলা নির্বাচনে সহযোগিতা করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করুন আমি মাদকের বিরুদ্ধে সর্ব সময় মাঠে থেকেছি আগামী দিনগুলিতে আপনাদেরকে সাথে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করব, নির্বাচনকে সামনে রেখে অনেক অতিথি পাখি আওয়ামী লীগে ভীড় করেছে আপনারা অতিথি পাখিদের কাছ থেকে সতর্ক থাকবেন ওই অতিথি পাখিরা আওয়ামী লীগের দুঃসময়ে আওয়ামী লীগে ছিলনা থাকবেওনা অতীতেও অনেকই আওয়ামী লীগ এসেছিল পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় হারায় তখন ওই অতিথি পাখিরা বিএনপিতে চলে যায় তাই তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ।

0 মন্তব্যসমূহ