ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯.৪৫মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কে ইসলামপুর কাজী মোঃ শফিকুল ইসলাম ডিগ্রী মহাবিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনায় ঘটে।
সে বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের মন্নর আলীর ছেলে বলে জানা যায়।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ, জানা যায় কলেজ থেকে রা¯তা পাড়াপাড়ের সময় একটি দ্রুতগামী পিক-আপ সাইদুলকে চাপা দিয়ে রাস্তার কিনারে উল্টে যায় এ সময় ঘটনাস্থলেই প্রান হারায় সাইদুল। সে দীর্ঘদিন ধরে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রী মহাবিদ্যালয় কলেজে বাবুর্চির কাজ করে আসছিল।
এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি এ ঘঁটনায় গাড়ী চালককে পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ