ষ্টেজ থেকে নেমে মুক্তিযোদ্ধা ও তাদের পরবিারবর্গকে ক্রেষ্ট প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার


শামসুল ইসলাম লিটন- মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ষ্টেজ থেকে নেমে এসে মুক্তিযোদ্ধা  ও তাদের পরবিারবর্গকে ক্রেষ্ট প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার। এ সময় তিনি বলেন আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান আমি নিজে ষ্টেজ থেকে নেমে আপনাদের সম¥াননা করতে চাই।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষে মঙ্গলবার মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডঃ তানভীর ভ’ইয়া, বিশেষ অতিথী হিেিসবে বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার মোঃ তারা মিয়া, উপজেলা ভাইস চেয়ারসম্যান বাবুল আকতার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, জেলা পরিষদের সদস্য সৈয়দা নাখলু আক্তার, প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌঃ লিটন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, যুবলীগ সাধারন সম্পাদক রাসেল খান প্রমূখ। অনুষ্টানটি সঞ্চলনা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ