শামসুল ইসলাম লিটন-
বিজয়নগরে গত ৩ মাসে বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে। বিভিন্ন মাদকদ্রব্যসহ চিন্নিত মাদক কারবারিদের আটক করেছে বিজয়নগর থানার পুলিশ।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান।বিগত দিনে তিনি উপজেলার মাদক অধ্যুষিত এলাকা ও বিভিন্ন ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করেছেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন।
গত ২ শে ডিসেম্বর বিজয়নগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন, অদ্যবধী ৪৫২১ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেন্সিডিল, ১৪৮ বোতল স্কপ সিরাপ, ২০ লিটার চোলাই মদ, ৩৫ কেজি গাজা উদ্ধার করে ও মাদকের সাথে জড়িত থাকায় ৬৫ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এ পর্যন্ত বেশ কয়েকটি পারিবারিক ও সামাজিক জটিল সমস্যারও সমাধান করেন। উল্লেখ্য, উপজেলার বাইগদা গ্রামের সোহেল মিয়া মেয়ে সুলতানা আক্তারের বিয়ে হয় একই গ্রামের আজিজুর রহমানের ছেলে সাইদুর রহমান বাপ্পীর সাথে পারিবারিক কলহে তাদের সম্পর্কের অবনতি হলে স্থানীয় সালিশে সমাধান না হলে ব্রাহ্মণবাড়িয়া উইমেন্স সাপোর্টে অভিযোগ করে সুলতানা আক্তারের পরিবার সেখান থেকে বিজয়নগর থানার ওসিকে দায়িত্ব দিলে ১৪ মার্চে সুষ্ট সমাধান করে দেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফয়জুল আজিম নোমান জানান, ব্রাহ্মনবাড়িয়ার পুলিশ সুপার আনোয়ার হোসেন খানঁ পি পি এম বি পি এম স্যারের নির্দেশনায় বিজয়নগরকে মাদকমুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ মাদককে ও মাদক কারবারিদের কোনভাবেই ছার দেয়া হবেনা। মাদককে জিরো ট্রলারেন্সে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ।

0 মন্তব্যসমূহ