বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি Ñবিজয়নগরে ফসলী জমি পানিতে ডুবে যাওয়ায় এবং পারাঙ্গা বিল রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকরা । আজ বুধবার সকাল ১১ টায় কৃষক সমিতির একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলীপি প্রদান করে ।
উপজেলা কৃষক সমিতির সভাপতি কার্তিক চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি কমরেড শাহরিয়ার ফিরুজ,জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মো: সাজিদুল ইসলাম ,নারী সমিতির সভাপতি আসমা উল হোসনা ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরি ,যুবলীগ সভাপতি রাস্ট্রু মিয়া,কৃষক রেনু সরকার ,মস্তু মিয়া,প্রশনজিত সরকার, বাছির মিয়া প্রমোখ ।
বক্তারা বলেন পারাঙ্গা বিলের খাল ভড়াট করে থানা ভবন নির্মান করায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলার চান্দুরা ,ইছাপুরা ও হরষপুরের ইউনিয়নের শত শত একর ফসলী জমি পানির নিচে ডুবে গেছে এবং হাজার হাজার কৃষক পথে বসেছে । দ্রোত পানি নিস্কাশনের ব্যবস্থা না করলে এলাকার কৃষকরা না খেয়ে মারা যাবে ।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মস্কর আলী বলেন পারাঙ্গা বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলার তিনটি ইনিয়নের প্রায় ৪শত একর জমি পানির নিচে ডুবে গেছে এবং ২/১ দিনের ভিতরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে সব ধানের জমির ফসল পচে যাবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন ,স্মাারকলিপি গ্রহন করেছি এবং এটা কৃষকদের ন্যায্য দাবী, উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রোত ব্যবস্থা গ্রহন করা হবে ।
0 মন্তব্যসমূহ