চলে গেলেন সিনিয়র সাংবাদিক সাহিদ সিরাজী।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুরের কৃতিসন্তান,বিজয়নগরের গর্ব আলহাজ্ব সাহিদ সিরাজী। তিনি পেশায় একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী ছিলেন।তার ৩৫ বছরে সাংবাদিকতার জীবনে বহু প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন পত্রিকায় সুনামের সাথে কাজ করে গেছেন।তার কলমের কালিতে দেশ, সমাজ ও অসহায় মানুষের পক্ষে ছিল অবিচল।সে জাতিয় সাংবাদিক সংস্থার ২ বারের সাবেক সফল মহাসচিব ও জাতিয় সাংবাদিক সোসাইটি বর্তমান স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দিল্লি টাইমস, দৈনিক সংবাদ(ত্রিপুরা, ভারত) ও নিউজ ভ্যানগার্ড এর বাংলাদেশ প্রতিনিধি, এপিপি বাংলার প্রধান সম্পাদক, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশর এর সহ-সভাপতি ও ঢাকা মানবাধিকার কমিশনের মহা-সচিব সাংবাদিক জনাব সাহিদ সিরাজী গত শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ঢাকা মেডিকেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ূন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫৮ বছর।সে স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে ও অসংখ্য আত্বিয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গত শনিবার সকাল ১১ ঘটিকায় ওনার নিজ গ্রামের খেলার মাঠে জানাযার পরে পারিবারিক করব স্হানে দাফন সম্পূর্ণ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ