কারিগরি ত্রুটির কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। রোববার বিকেল ৪টার পর থেকে এ তিনটি সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা লগ ইন করতে সমস্যায় পড়ছেন বলে জানা গেছে। অনেকে লগ ইন করতে পারলেও, ঠিকভাবে সব ফিচার ব্যবহার করতে পারছেন না।ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া, ইউরোপ এবং যুক্তরাজ্যের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়ছেন।
পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনটিক্টের এই তিন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারিগরি ত্রুটি নিয়ে এক ঘণ্টায় শত শত অভিযোগ পেয়েছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করার চেষ্টা করলে ‘ওয়েবসাইটি পাওয়া যাচ্ছে না’ এমন বার্তাও দেখাচ্ছে।
তবে কারিগরি ত্রুটির বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ফেসবুক।

0 মন্তব্যসমূহ