টেলি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি (প্রধানমন্ত্রী) এই শোক প্রকাশ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।এছাড়া শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে জনপ্রিয় এই অভিনেতা টেলি সামাদ আজ দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন বরেণ্য এই অভিনেতা। শুক্রবার শরীর বেশি খারাপ হলে রাত ১টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ