রাত জেগে অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রওশন বলেন, সবাইকে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করে অবদান রাখতে হবে দেশের রাজনীতিতে। ছাত্রদের প্রতি আহ্বান জানাই যেন তারা রাত জেগে অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করে।

0 মন্তব্যসমূহ