মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সায়হাম কটন মিলসের দুই নারী শ্রমিককে ইভটিজিং করার দায়ে দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মাধবপুর থানার ওসি তদন্ত কামরুজ্জামান জানান গতকাল সোমবার বিকালে উপজেলার নোয়াপাড়া সায়হাম কটন মিলসের দুই নারী শ্রমিককে উতক্ত করার খবর পেয়ে এসআই কপিল উদ্দিন নয়াপাড়া বাজার এলাকা থেকে জনতার সহযোগিতায় ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামে আব্দুল জাহের ছেলে সোহাগ মিয়া(২২) এবং একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে উমর আলী সেবু(২৩) আটক করে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রামমান আদালতের বিচারক তাসনুভা নাশতারান আটকৃত দুই যুবককে নারী শ্রমিককে ইভটিজিং করার দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

0 মন্তব্যসমূহ