শামসুল ইসলাম লিটন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস আমাদের অহংকার একটি অনলাইন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় দুইশত জন পুরুষ, মহিলা ও শিশুদের লুঙ্গি, শাড়ী, জামাসহ ঈদ সামগ্রী বিতরণ করে এ সংগঠনটি। এ সময় ওয়ার্ড কমিশনার নান্নু মিয়ার সভাপতিত্বে ও সংগঠনটির এডমিন মোঃ সাজুর পরিচালনায় সামাজিক উন্নয়নে করণীয় বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন ইব্রাহিম মেম্বার, মাওলানা শফিকুল ইসলাম, কোহিনুর আক্তার এছাড়াও উপস্থিত ছিলেন আনিসুর রহমান, মনিরুজ্জামান অপু, ইয়াহইয়া, আজিম মাস্টার, ইয়াসিন মিয়া প্রমূখ। এই অনলাইন সংগঠনটি সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র এডমিন মোঃ খায়েশ ভ’ইয়া, হাবিবুর রহমান, ওসমান খাঁন, কামরূল সরকার, মোঃ সাজু, রাসেদ রানা, ইমরানুল হাসান ভ’ইয়া, আকরাম খাঁন, হারিজুল হক শান্ত, আবির ইসলাম, এডমিন মোজাম্মেল, উবায়দুল, মীর সোহাগ, শফিকুল ইসলাম, শহিদুল হক মিন্ট’, অবুল কাশেম ও আনিস সহ অন্যান্যরা দায়িত্ব পালন করছেন।
0 মন্তব্যসমূহ