ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক-১


ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বোতল এসকফসহ সোহাগ (২৮)নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার দক্ষিণ পৈরতলা ইয়াকুব জামে মসজিদের সামনে কুমিল্লা সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

সে অষ্টগ্রামের আমিন মিয়ার ছেলে বলে জানা যায়,

সদর থানার ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে,
মাদকসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ