বিজয়নগরে নির্বাচনী কর্মীসভা অনুষ্টিত



শামসুল ইসলাম লিটন-
বিজয়নগরে বুধন্তী বুধন্তী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী কর্মীসভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১১.টায় ইসলামপুর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের আডিটরিয়ামে বুধন্তী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তানভীর ভ’ইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, জেলা আওয়ামীলীগের সদস্য কাজী হারিছুর রহমান, ইসলামপুর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফয়জুন্নাহার টুনি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম, যুগ্ন সাধারন সম্পাদক কাজী কামরুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আকাশ, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরে আফজাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী আইনুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাহান আল মাহমুদ, ছাত্রলীগের সভাপতি উজ্জল মোল্লা প্রমূখ। এ সময় বক্তারা আসন্ন উপজেলা নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ