গলা কেটে খন্ডিত মাথা নিয়ে থানায় হাজির খুনি


শামসুল ইসলাম লিটন-  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লিটন দাস(৫৫) নামক এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর তার খণ্ডিত মাথা নিয়ে থানায় হাজির হয়েছেন লবু দাস (৪৬) নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলা সদরের গৌরমন্দিরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
লিটন ঘোষের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়।

অভিযুক্ত লবু দাস নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া মহল্লার মৃত পরমানন্দ দাসের ছেলে।

গৌরমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন দাস নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে তিনি মন্দিরে ঘুমন্ত অবস্থায় লবু দাস ধারালো দা দিয়ে লিটনকে হত্যা করে। এরপর শরীর থেকে মাথা আলাদা করে বাজারের ব্যাগে করে নিজেই থানায় নিয়ে যান থানায়।
তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি,

নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ খণ্ডিত মাথা নিয়ে এক ব্যক্তির থানায় হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ওই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ