ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত


 


বিজয়নগরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় আরিয়ল সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল বাদেহারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২/১ গোলে পরাজিত করে এবং অপর খেলায় দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ফতেহপুর ছেনু মিয়া সরকারী প্রাথমিক দলকে ট্রাইবেকারে ৩/২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
পুরষ্কার বিতরণ অনুষ্টানে  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদার সভাপতিত্বে ও আকলিমা বেগমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার  বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনযোগ দিতে হবে এবং খেলাধুলা মনকে বিকশিত করে ও শিক্ষার্থীদেরকে অপকর্ম থেকে বিরত রাখে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভ’মি এ,বি,এম,মশিউজ্জামান ,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আহাম্মেদ ,আল মাহমুদ খান।
রেফরি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হুমায়ুন কবির, এনামুর হক, এ বি এম রিপন, মাসুকুর রহমান ভ’ইয়া ও রুবেল চৌধুরী।
উক্ত টুর্নামেন্টে ১০০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এবং বিজয়ী ২টি দল জেলা পর্যায়ের খেলায় অংশ নিবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ