শামসুল ইসলাম লিটন--
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছেলে ধরা সন্দেহে ইসমাইল (২৫) নামক এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। সে সরাইল উপজেলার নোয়াগাঁও এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা যায়। পুলিশ জানায়, আজ সকাল ১১টায় উপজেলার কেনা গ্রামে সন্দেহজনক চলাফেরা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় প্রাথমিক তদন্তে জানা যায় ইসমাইল একজন রিকশাচালক। সে কেনা গ্রামের খেলু পাগলার সাথে দেখা করতে এলে এই গুজবের বিরম্বনায় পড়ে। এ ব্যাপারে ইসলামপুর ফাড়িঁর উপ-পরিদর্শক সুদীপ বিশ্বাস জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে যাচাই বাচাই শেষে ব্যাবস্থা নেয়া হবে।

0 মন্তব্যসমূহ