বিজয়নগরে যুবকের মরদেহ উদ্ধার


বিজয়নগর উপজেলা পাহাড়পুর ইউনিয়ন  ঘিলামুড়ার গ্রাম এর  শশুর বাড়ীর টয়েলট এর ভিতর থেকে মোঃ রমজান মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে গিলামোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রমজান ওই এলাকার মিয়া চাঁনের ছেলে। পেশায় মুদিমালের দোকানদার ছিলেন। তার পরিবারের অভিযোগ রমজানকে হত্যার পর মরদেহ বাথরুমে ফেলে রাখা হয়েছে।

রমজানের বড় ভাই মিজানুর রহমান জানান, রমজানের সাথে একই গ্রামের রহমান মিয়ার মেয়ে বড় মেয়ে তারিয়া জান্নাতের সাথে দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর জান্নাত পড়ালেখা চালিয়ে যাওয়ার কথা জানায় রমজানকে। কিন্তু এতে রাজি ছিলেন না রমজান। এনিয়ে শ্বশুর বাড়ির সাথে রমজানের মনোমালিন্য চলে আসছিল।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে খবর পাই রমজানের শ্বশুর বাড়ির পরিত্যক্ত একটি বাথরুমে তার মরদেহ পড়ে আছে। তার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগ দিলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ