শামসুল ইসলাম লিটন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পারভেজ (২৫) নামক এক যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে  পিকআপভ্যানের চালক পারভেজ ঘটনাস্থলেই নিহত হন।

 ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।