বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে তরুণ কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের ‘বিতর্কিত’ মন্তব্যে তুমুল আলোচনা-সমালোচনার পর অবশেষে মুখ খুললেন জনপ্রিয় গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ।কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি ভিডিওতে নোবেলকে বলতে শোনা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ নয়, গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদের লেখা ‘বাংলাদেশ’ গানটিই বাংলাদেশকে অনেক বেশি করে চিনিয়ে দেয়।
রোববার নোবেলের মন্তব্য প্রসঙ্গে মত জানতে চাইলে প্রিন্স মাহমুদ বলেন, ‘এখন কোনো কমেন্ট হবে না। আমি ফেসবুকে যা লিখে দেওয়ার, দিয়ে দিয়েছি। আমি কোনো কথার মধ্যে নাই, বুঝেছ? ফেসবুকে যা লেখার লিখে দিয়েছি। ওটা লিখে দাও। ফেসবুকে ঢোকো।’
প্রিন্স মাহমুদের ফেসবুক ওয়ালে দেখা যায়, এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিশিষ্ট এ গীতিকার। রোববার এক পোস্টে তিনি লিখেছেন, ‘জাতীয় সংগীত আমাদের অস্তিত্বের নাম।’

0 মন্তব্যসমূহ