নাসিরনগরে বজ্রপাতে প্রান গেল বৃদ্ধের


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে আব্দুল্লাহ(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়  ধানতলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চাতলপাড় কমিউনিটি ক্লিনিকে নেয়ার আগেই তার মৃত্যু হয়। 
নিহত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামের ঘোনা পাড়ার মৃত আব্দুল ফজলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক জানান, নিহত আব্দুল্লাহ সন্ধ্যা ৭টার সময় চা পান করতে স্থানীয় চকবাজারের উদ্দেশ্য বের হয়ে স্থানীয়দের সাথে বাজারে বসে আড্ডা দেন এবং চা পান করে। এরকিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় বাড়িতে যেতে দোকান থেকে বের হয়। সাথে সাথে শুরু হয় ঝড়-বৃষ্টি। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আজগর আলী বলেন, বজ্রপাতের ঘটনাটি আমি জানিনা। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ