ডেঙ্গুতে প্রাণ গেলো আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর


ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না। প্রাণঘাতি হয়ে ওঠা ডেঙ্গু একের পর এক কেড়ে নিচ্ছে প্রাণ। প্রতিনিয়ত এই জ্বরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মশাবাহিত এই রোগে নিহতের সংখ্যা সত্তরের আশপাশে রয়েছে। এবার মৃতের তালিকায় যোগ হলো শারমিন নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। তিনি আবহাওয়াবিদ নাজমুল হকের স্ত্রী।সোমবার (৫ আগস্ট) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান।
শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি জয়পুরহাটে। গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হলে শারমিনের ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু রক্তে প্লাটিলেট না বাড়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত শনিবার রাতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটার দিকে না ফেরার দেশে চলে যান শারমিন।
শারমিনের ভগ্নিপতি আনিসুর রহমান জানান, শারমিনের স্বামী নাজমুল হোসেনের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। চাকরি সূত্রে তিনি ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি দেশের বাইরে গেছেন। বিদেশ যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে দেখা করতে গত বুধবার জয়পুরহাট গিয়েছিলেন তিনি।
তবে শারমিনের মৃত্যুর বিষয় সম্পর্কে জানতে সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ