শামসুল ইসলাম লিটন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৪জন গুরুতর আহত হয়েছে। আজ দুপুর ৩টায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত- চট্রগ্রাম জ-১০১৪ লোকাল বাসের সাথে মাধবপুরগামী সিএনজির সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত অবস্থায় ৫জনকে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়া নামক একজনকে মৃত ঘোষনা করে । সে মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে বলে জানা যায়। আহতরা হলেন সিএনজি চালক আকতার(৩৪), কাদির মিয়া(৩৭), লক্ষি(৬০), শিপন(২০) এ সময় গুরুতর আহত কাদির মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান, খবর পেয়ে স্থানীয় জনগনদের নিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
0 মন্তব্যসমূহ