বিজয়নগরে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা


শামসুল ইসলাম লিটন -
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রশীদ খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্টানের আয়োজন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি সুধাবিন্দু সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব জগদ্বীশ চন্দ্র দেবনাথ,
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহিদ ল্যাফটেন্যান্ট বীর উত্তম আনোয়ার গার্লস কলেজের প্রভাষক হিমু সরকার, নাসিরনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ, চান্দুরা ইউপি চেয়ারম্যান এম শামীউল হক চৌঃ,  কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান, শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন মাষ্টার, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ