বিজয়নগরে ইয়াবাসহ কলেজ ছাত্র ও ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ আটক


বিজয়নগরে ইয়াবাসহ কলেজ ছাত্র ও ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ কে আটক করেছে বিজিবি।

ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরে  ইয়াবাসহ কলেজ ছাত্র ও একটি ফার্মাসিউটিক্যালসের এক প্রতিনিধি কে আটক করেছে বিজিবি। আটক যুবকের নাম মোঃ সজিবুর রহমান (২৮), সে অত্র উপজেলার চম্পক নগর এলাকার জামাল পুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।   এসময় বিজিবি  তার দেহ তল্লাশি করে ২৯৫ পিস ইয়াবা জাতীয় মাদক উদ্ধার করে।

গতকাল সোমবার  বিকাল ৩ টার সময়  উপজেলার মেরাসানীর সড়কের নোয়াবাদী এলাকায় সিএনজি করে ব্রাহ্মণবাড়ীয়া জেলা শহরে যাওয়ার পথে বিজিবি সজিবুর রহমানের দেহ তল্লাশি করে এই মাদকগুলো উদ্ধার করেছেন। 

বিজিবি, পুলিশ ও মামলা  সুত্রে জানা গেছে , সে ব্রাহ্মণবাড়ীয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র। তারা আরো বলেন,  সে কিছুদিন আগে ইথিকেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি তে রিপ্রেজেন্টিভ হিসেবে যোগদান করে  মাদক ব্যবসা নির্বিঘ্নে পরিচালনার জন্যে এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। সর্বশেষ কিছুদিন আগে তার এক সহকর্মী মাদকসহ গ্রেফতার হয় বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ