বিজয়নগর প্রতিনিধি-
ব্রাহ্মনবাড়ীয়া বিজয়নগরে পলিটেকনিক ইনষ্টিটিউট কলেজ ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু টকশোতে প্রধান মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতারা।
বিক্ষোভ মিছিলটি পলিটেকনিকেলের শহিদ মিনার প্রদক্ষিণ করে প্রধান গেইটের সামনে কামরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ শিব্বির, আরাফাতুজ্জামান সজিব সহ অন্যান্যরা।
এসময় ছাত্রলীগ কর্মীরা শামসুজ্জামান দুদুকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
0 মন্তব্যসমূহ