আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শুক্রবার) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় মধ্যরাত) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট অবসানে ৪টি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুশাসন, স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ