বিজয়নগরে মাদকদ্রব্যসহ যুবক আটক


ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ২৫ বোতল ফেন্সিডিলসহ মনা মিয়া(৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯.৩০ টায় উপজেলার  আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়,
সে মাধবপুর উপজেলার কালিপুরের আঃ হাসিম ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, মাদকের বিরুদ্ধে অব্যাহত রয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ