বিজয়নগর প্রতিনিধি- - ব্রাহ্মনবাড়ীয়ার বিজয়নগরে শোহাদায়ে কারবালা উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চান্দুরা পাক দরবার শরীফের উদ্যোগে চান্দুরা ডাকবাংলা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
পীরে তরিকত আল্লামা খাজা আহাম্মদ আলী নকশেবন্দী (মাঃজি:আ:) এর সভাপতিত্বে ও
পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজী এর তত্ত্বাবধানে বয়ান রাখেন হযরত মাওলানা শায়খ আবু বকর আনছারি (ইসলামপুর), পীরে তরিকত শায়খ দেওয়ান আব্দুল কাদের সিদ্দিকী (শাফিউল মুজনেবান দরবার শরীফ), হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম ভুইয়া (কেনা ইসলামিয়া মাদ্রাসা), হযরত মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী কাদেরি (বিজয়নগর), পীরে তরিকত এনামুল হক সিদ্দিকী (চান্দুরা গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ),
বয়ানে বক্তা গন বলেন,ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারের আত্ম ত্যাগের বিনিময়ে ইসরাম নতুন ভাবে জীবন লাভ করে।
ইমাম হোসাইন (রাঃ) কারবালায় নিজের জীবন দিয়ে উম্মতে মুহাম্মদীকে এ শিক্ষা দিয়ে গেছেন।বাতেল যত বড় ক্ষমতা শালী হোক না কেন,বাতেলের কাছে মাথা নত করা যাবে না,আপোষ করা যাবে না।
উক্ত শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা আরো বলেন,এদেশে সুন্নিয়ত প্রচার-প্রসারে আওলিয়া কেরামের অবদান ভুলা যায় না।তারই ধারাবাহিকতায় প্রত্যেক দরবার শরীফ,খানকা শরীফ ও পীর মাশায়েখ ও ওলামায়ে আহরে সুন্নাত এর আলেম-ওলামাগন সুন্নিয়ত প্রচার ও প্রসার করে যাচ্ছেন।
তিতাস পূর্বাঞ্চল তথা বর্তমান বিজয়নগর ও ব্রাহ্মনবাড়িয়া জেলায় সুন্নিয়ত প্রচার প্রসারে চান্দুরা পাক দরবার শরীফের অনেক অবদান রয়েছে।যখন অত্র অঞ্চলে সুন্নিয়তের পক্ষে কথা বলার কেউ ছিল না,তখন সুন্নিয়তেরর পক্ষে যিনি কথা বলেছেন তিনি হলেন, ওলী শাহ সুফি খাজা ক্বারী আব্দুল আজিজ নকশেবন্দী (রহ)।
এ ধারা অব্যাহত রেখেছেন উনার সুযোগ্য সন্তান আল্লামা খাজা আহাম্মদ আলী নকশেবন্দী (মাঃজিঃআঃ)।
আর এ সুন্নিয়তের ও তরিকতের মিশনকে বাস্তবায়ন করার লক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্চেন,তাঁরই সুযোগ্য ছেলে আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজী(মাঃজিঃআঃ)।
বয়ান শেষে মিলাদ ও কিয়াম করে চান্দুরা পাক দরবার শরীফের মুর্শিদ কেবলা আল্লামা খাজা আহাম্মদ আলী নকশেবন্দী (মাঃজিঃআঃ) তিনি দেশ ও জাতি,মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন।আর এ দোয়ার মাধ্যমে শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপ্তি ঘটে।
0 মন্তব্যসমূহ