বিজয়নগরে গাজাসহ আটক-৩


শামসুল ইসলাম লিটন-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়ার একটি খেলার মাঠের পাশের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫কেজি গাজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায় তারা একই উপজেলার ফুলবাড়িয়ার ইনু ভূইয়ার ছেলে আমিন ভূঁইয়া(৫৬), আনন্দগ্রামের ছেলে মৃত ফুলমিয়ার ছেলে মোঃ শাহআলম মিয়া(৩৫) ও বক্তারমুড়ার ফজলু টেইলার্সের ছেলে রাসেল(১৯)।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, গাজাসহ তাদেরকে আটক করা হয়েছে এবং  তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ