বিজয়নগর প্রতিনিধি- বিজয়নগরে নান্নু মিয়া(৩০) নামক দুর্ধষ ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ স ম আতিকুর রহমান, এ এস আই মোঃ হাবিবুর রহমান ও এ এস আই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযানে বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার ইসলামপুর পুলিশ ফাড়ীর সামনে চেক পোষ্টের মাধ্যমে দিগন্ত বাস থেকে তাকে আটক করা হয়।
সে বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান, তার বিরুদ্ধে বিজয়নগর থানায় একাধীক ডাকাতি ও চুরির মামলা রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

0 মন্তব্যসমূহ