শামসুল ইসলাম লিটন-
বিজয়নগরে নদীর পানিতে ডুবে অচিন্ত দাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাতবর্গ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অচিন্ত দাস ওই গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।

মৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় অচিন্ত বাড়ির পাশে সোনাই নদিতে গোসল করতে গেলে নিখোঁজ হয়।

জাল দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদির পানি থেকে বিকাল ৪.৩০টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তার স্বজনেরা।