ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজন কে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯.৫০ মিনিটে আখাউড়া পৌরসভার নারায়ণপুর - খালাজুড়া বাইপাস এলাকায় অটোরিকশা করে ডাকাতির চেষ্টা করলে জনতা ধাওয়া করে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে একটি অটোরিকশা সহ ড্রাইভার কে আটক করে থানায় নিয়ে যায়, পরে পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দলের অন্য সদস্যদের গ্রেফতার করে।
আজ শনিবার এই ঘটনায় আটক ৪ জন সহ পালাতক আরো ৫ জনের বিরুদ্ধে মামলা প্রদান পূর্বক আদালতে প্রেরনের প্রস্ততি নেওয়া হয়। এসময় পুলিশ আটককৃতদের হেফাজতে থাকা রাম দা,ছোরা, ফোল্ট ব্যানার ছোরা ও চাপাতি উদ্ধার করে।
আটককৃতরা হল দেবগ্রামের আমজাদ খানের ছেলে অর্ণব খান(২২), রাধানগর গ্রামের মোঃ মুরাদ মিয়ার ছেলে মোঃ শাওন (২০), একই এলাকার আবুল খায়ের এর পুত্র সাকিবুল হাসান (১৯), এবং আঃ রশিদের ছেলে জাহিদ হাসান (২৫),
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হবে এবং উপজেলার মাদক ও ডাকাতি নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ