মাছ বাজারের ফ্রিজে মিলল মরদেহ


মাছের বাজারের ডিপ ফ্রিজ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই রহস্যজনক হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার পাইকারি মাছ বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা জড়িত থাকার সন্দেহে ওই স্টলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের বরাতে ‘আনন্দবাজার পত্রিকা’ জানায়, নিহত ব্যক্তির নাম ছোটন রাই। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। ধারণা করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই ছোটনকে হত্যা করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তকাজ শুরু করেছে পুলিশ।
গণমাধ্যমের দাবি, সোমবার (২৮ অক্টোবর) সকালে হাওড়া স্টেশন সংলগ্ন পাইকারি মাছ বাজারের ৩১নং স্টলের একটি ফ্রিজার থেকে ছোটনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মতে, সে পার্শ্ববর্তী স্টেশনে মালবাহকের কাজ করতেন।
পুলিশ বলছে, এ ঘটনায় সুরিন্দর নামে ওই স্টলের এক কর্মীকে আটক করা হয়েছে। সুরিন্দর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন ছোটন। বিহারের একই গ্রামের বাসিন্দা তারা। পুরনো বিবাদের জেরেই ছোটনকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
এ ঘটনায় আর কেউ জড়িত কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে হাওড়া থানার পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার (২৬ অক্টোবর) রাতে সুরিন্দর ও ছোটনের মধ্যে শেষবার সাক্ষাৎ হয়েছিলো। এ সময় কোনো এক বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। মূলত তখনই উত্তেজনার বশে ভারি অস্ত্রের মাধ্যমে ছোটনের মাথায় আঘাত করে সুরিন্দর। আর এতেই প্রাণ হারায় ছোটন। তখন পরিস্থিতি সামলে নিতে মরদেহটি দোকানের একটি খালি ফ্রিজারের ভেতর ভরে রাখে সে।
অপরদিকে স্টলটির মালিক সুনিল সিং জানান, প্রায় তিন বছর ধরে মাছ প্যাকিংয়ের কাজ করছেন অভিযুক্ত সুরিন্দর রাই। গত শনিবার দোকান বন্ধের আগে শেষবারের মতো ফ্রিজারটি পরিষ্কার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ