ভাতা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ইউপি সদস্য গ্রেপ্তার


জামালপুরের মেলান্দহে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার নামে উৎকোচ গ্রহণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শফিকুল ইসলাম মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান বাংলাদেশ জার্নালকে জানান- মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে ৭নং ওয়ার্ডের রোকেয়া বেগমের কাছ থেকে ৭ হাজার টাকা নেয় শফিকুল ইসলাম। পরে তাকে কার্ড না দেওয়া হলে থানায় লিখিত অভিযোগ করেন রোকেয়া বেগম।
এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ভাবকি এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ