ভোটকেন্দ্রের ভেতর কী হচ্ছে, দেখতে পাচ্ছেন ভোটাররা


কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। শুক্রবার শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত। ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়।
এর আগে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) উপস্থিত হয়েছেন শিল্পী, পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নির্বাচন স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রের ভেতর সিসিটিভি স্থাপন করা হয়েছে। যাতে করে ভোটাররা ভোট প্রদানের দৃশ্য ছাড়া অন্যান্য কার্যক্রম দেখতে পারেন।
ভোটকেন্দ্রের দিকে যেতেই দেখা যায় ভোটারদের বসার অবস্থানের সামনের মনিটর স্থাপন করা হয়েছে। এতে দেখা যাচ্ছে চলতি ভোটে প্রেজাইডিং অফিসাররা কী করছেন। ভোটাররা তাদের ব্যালট সংগ্রহ করে বুধের ভেতর ঢুকছেন।
সিসিটিভি ও মনিটর স্থাপনের কারণে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই চলছে নির্বাচন। ভোটকেন্দ্রের ভোটারদের মধ্যে রয়েছে দারুণ উৎসাহ-উদ্দীপনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ