বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোয় তার বিরুদ্ধে এ শাস্তির ব্যবস্থা নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ
এ বিষয়ে বিসিবি মিডিয়া লাউঞ্জে পাপন বলেন, আমি সবসময়ে বলেছি দুইটা খেলোয়াড়ের মতো খেলোয়াড় কখনো পাব না। একজন সাকিব অন্যজন মাশরাফি। আসন্ন ভারত ম্যাচের সব পরিকল্পনা সাকিববে ঘিরে করা হয়েছিলো।
আমি এটা জেনে খুশি, সাকিব আইসিসিকে সমস্ত রকম সহযোগিতা করেছে। এটা কি চলছিলো আমরা কিছু জানতাম না। আমরা শুধু ফলাফলটা জানতে পেরেছি। সাকিবই প্রথম আমাকে বলেছে বিষয়টা ২ দিন আগে।
আমার মতে, আমাদের সবার সাকিবের পাশে থাকা উচিত। আমরা সবাই ওর পাশে আছি। বিসিবি সাকিবের পাশে থাকবে।

0 মন্তব্যসমূহ