বিজয়নগরে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত



বিজয়নগরে গ্রীনভ্যালী কিন্টার গার্টেনের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ সকাল ১০টায় ইসলামপুর গ্রীন ভ্যালী  স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রীন ভ্যালী আইডিয়াল স্কুল এর ব্যবস্থাপনা পরিচালক আসেদুল হক জিন্টুর সভাপতিত্বে প্রধান  অতিথীর বক্তব্য রাখেন  কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ কাজী শফিকুর রহমান, বিজয়নগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কাজী হারিছুর রহমান, কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান, ভাইস চেয়ারম্যান ইজাজুর রহমান রাকিব,  গ্রীন ভ্যালী স্কুলের পরিচালক নাজমুল হক, অভিভাবক সদস্য কাজী নিয়াজ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন, অুনষ্ঠানটি পরিচালনা করেন কাজী মনোয়ার হোসেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ