বিজয়নগর প্রতিনিধি- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওসির ভূমিকায় দুই গ্রামবাসীর মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। একটি মাছ ধরার বিলকে কেন্দ্র করে উপজেলার বুল্লা ও পাইকপাড়া গ্রামবাসীর মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। দেশীয় অস্রসসস্র নিয়ে যেন রনক্ষেত্রে নামার প্রস্তুতি চলছিল। জেলা পুলিশ সুপারের নির্দেশে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান পরিস্থিতি সামলাতে নানা কৌশল নিয়ে পুলিশসহ সেখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি সামাল দেয়। এতে করে এলাকার শান্তিপ্রিয় মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দার সাথে আলাপ করে জানা গেছে, উভয়পক্ষের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতি ছিল। সংঘর্ষ বাধলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা ছিল কিন্তু ওসি ফয়জুল আজিম নোমানের ভূমিকায় এলাকাবাসী বড় ধরনের সংঘর্ষ থেকে বেচেঁ যায়। ওসির নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ কয়েকদিন এলাকায় অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উভয়পক্ষের লোকজনের মধ্যে আলাপ আলোচনা করে বিরোধের বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহন করেছেন।
হুগলি বিলের আধিপত্য বিস্তার নিয়ে বুল্লা গ্রাম ও পাইকপাড়া গ্রামবাসীর মধ্যে সম্প্রতি কয়েকদফা সংঘর্ষ হয় এতে পুলিশসহ প্রায় ১৫জন আহত হয়। এর পর থেকেই উভয়পক্ষই বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হওয়ার ব্যাপক প্রস্তুতি নেয়। খবর পেয়ে ওসি সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনে। বর্তমানে দুই গ্রামের মধ্যে স্ব-অবস্থান রয়েছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ সুপারের নির্দেশে বুল্লা ও পাইকপাড়া এলাকায় পুলিশের নজরদারী রয়েছে কেউ যদি আইন-শৃঙ্খলা অবনতি ঘটাতে চায় তাকে ছাড় দেয়া হবেনা।
0 মন্তব্যসমূহ