চট্টগ্রামে বন্যহাতির হামলায় নিহত-৩


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লোকালয়ে চলে আসা বন্যহাতির পৃথক আক্রমণে তিনজন নিহত হয়েছেন। এ সময় লোকালয়ে আসা বন্যহাতির দল আবাদি জমিতে তাণ্ডব চালায়।


আজ রোববার সকালে উপজেলার কধুরখীল ইউনিয়নের চৌধুরীহাট, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কধুরখীল সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাকের (৬৫), পাশের এলাকার মো. আবু তাহের মিস্ত্রি (৬৫) ও আবদুল মাবুদ (৬০)। ।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, চৌধুরীহাট ও চান্দেরহাট এলাকায় হাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে লোকালয়ে চলে আসা হাতির পালটি বিভক্ত হয়ে কধুরখীল, পোপাদিয়া ও শ্রীপুর-খরনদ্বীপ এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচল করার অনুরোধ করা হয়েছে।

গত কয়েক দিন আগে হাতির পালটি লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন ও কলাউজান ইউনিয়নের লোকালয়ে চলে এলে স্থানীয় লোকজন ও প্রশাসনের সমন্বয়ে হাতির পালটিকে বনে ফেরানো হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ