বিজয়নগরে ইট ভাটার ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


বিজয়নগরে ইট ভাটার ডোবা থেকে সহিদ মিয়া(৭৫) নামক এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে শশই ইটভাটার ডোবা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ দেখা গেছে। সে শশই গ্রামের মৃত সিন্দবালী মিয়ার ছেলে বলে জানা যায়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শশই ইটভাটার পাশে ডোবার মধ্যে তার মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ