আখাউড়ায় ট্রেনের টিকিট সহ ২ কালাবাজারি আটক, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড


ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া রেলওয়ে জংশনে দোকানে রেখে কালোবাজারে টিকেট বিক্রির সময শীর্ষ ২ টিকিট কালোবাজারি আটক করেছে ডিবি(গোয়েন্দা)  পুলিশের একটি দল।

পরে উপজেলা  নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) এর নের্তৃত্বে গঠিত মোবাইল কোর্টে  একজন কে ৫ মাস ও অন্যজনকে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ডে দন্ডিত করা হয় ।

আজ ২৭ নভেম্বর রোজ বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনের পাশে অবৈধভাবে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সময় দুইজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ মিলন মিয়া(৫০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার দুবলা গ্রামের মৃত মহররম আলীর সন্তান তার সহযোগী মো: মোহাব্বত আলী(৬৫) আলী আখাউড়া উপজেলার  মসজিদ পাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর সন্তান।
আটককৃদের সাথে আন্ত:নগর বিভিন্ন ট্রেনের ৭৫ টি টিকেটে ১০১ টি আসন সংখ্যা ছিল।

ব্রাহ্মণবাড়িয়া ডিবির অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে তাদের থেকে টিকেট ক্রয় করে এবং টিকিট সহকারে তাদের আটক করে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিলন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ১০০০ টাকা জরিমানা করেন ও তাঁর সহকারী মোহাব্বত আলীকে ৫ মাসের কারাদন্ড প্রদান করে এবং ১০০০ টাকা জরিমানা করেন।

২ জন কালোবাজারি কে আটকের পর যাত্রী ও সাধারণ জনগন সন্তোষ প্রকাশ করেন এবং অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ