নারায়ণগঞ্জের এসপি হারুনকে বদলী


নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার হারুন অর রশীদকে বদলী করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার হেড কোয়ার্টারে পুলিশ সুপার টিআর হিসেবে এই বদলী করা হয়েছে।
রোববার সন্ধ্যার দিকে তাকে এই বদলীর আদেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র উপ-সচিব ধনজয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এই বদলীর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ পারটেক্সের কর্ণধার আবুল হাসেমের পুত্রবধূ ও নাতিকে ঢাকার বাড়ি থেকে গভীর রাতে তুলে নিয়ে আসার ঘটনায় তাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলার দায়িত্ব থেকে সরিয়ে নিতে আদেশ জারি করেছেন বলেই খবর পাওয়া গেছে।
এর আগে ১ নভেম্বর দিবাগত রাত ১ টার দিকে পারটেক্স গ্রুপের কর্ণধার আবুল হাসেমের ছেলে আম্বর গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের গুলশানের বাসভবন থেকে তার স্ত্রী ফারহা রাসেল এবং পুত্র আহনাফ রাসেলকে তুলে নিয়ে আসা হয়েছে বলে এসপি হারুনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন আম্বর চেয়ারম্যান রাসেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ