শামসুল ইসলাম লিটন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চম্পকনগর এলাকার চান্দুরা-আখাউড়া সড়ক থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সে বিজয়নগর উপজেলার চম্পকনগরের মৃত নুরুল হকের ছেলে বাবুল চৌধুরী ওরফে প্রকাশ বাবু(২৬) বলে জানা যায়।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়জুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আমরা তৎপর আছি মাদকসেবী ও মাদককারবারিদের ছাড় দেয়া হবেনা, তার কার থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ