মহান বিজয় দিবসের শোভাযাত্রা বের করা নিয়ে পাবনার ঈশ্বরদীতে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সোমবার সকাল ১০টা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বলেন, মহান বিজয় দিবসে আমাদের শান্তিপূর্ণ বিজয়র্যালিতে ঈশ্বরদী থানার ওসিসহ পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তা ন্যক্কারজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে দু’টি পৃথক বিজয়র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্যসমূহ