বিএনপি নেতাদের কথায় পরাজয়ের সুর শোনা যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর রমনায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আয়োজক কমিটির মিলনমেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি । তিনি বলেন, যারা আন্দোলনে পরাজিত তারা কিভাবে নির্বাচনে জয়ী হবে। জাতিই দেখবে নির্বাচন কেমন হবে। এসময় আগাম মন্তব্য করা বিএনপির স্বভাব বেলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ