বিজয়নগরে হাজী আব্দুল সহিদ মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত



বিজয়নগরে হাজী আব্দুল সহিদ মেম্বার স্মৃতি ক্রিকেট  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩২টি টিমের অংশগ্রহনে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন শুভ একাদশ ও আমিন একাদশ।
২০ ওভারের খেলায় টসে জয়লাভ করে আমিন একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে শুভ একাদশ ২১২ রানের টার্গেট দিলে আমিন একাদশ সব কয়টি উইকেট হারিয়ে ১৫৬রানে তুলতে সক্ষম হয়।  উৎসব মুখর পরিবেশে মুহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন হাজী জামাল মেম্বার বিশেষ অথিতি হিসেবে ছিলেন আদম খান, মনু মেম্বার, ইসহাক মেম্বার, রফিকুল ইসলাম, জমশেদ খানসহ এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ।
সার্বিক পরিচালনায় ছিলেন ফরহাদ খান, টিটু সরকার, মাসুদ রানা সিপন। ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হন সুয়েল ও ম্যান অপ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রাশেদ খান মেনন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ