বিজয়নগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক



বিজয়নগরে ইয়াবাসহ আব্দুল মিয়া(৪৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ইসলামপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ আ স ম আতিকুর রহমান ও এ এস আই হাবিবুর রহমানের যৌথ অভিযানে সঙ্গীয় ফোর্সসহ ইসলামপুর পুলিশ ফাড়িঁর সামনে ঢাকা- সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয়, এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ ।
সে বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের মৃত আনসর আলীর ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে আব্দুল মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ