ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন


ফজলে রাব্বি-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা ভূমি অফিসের ভবন নির্মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।আজ বুধবার সকালে বিজয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ভ’মিতে গনপূর্ত বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে  প্রধান অতিথি হিসেবে উপজেলা ভ’মি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:ইমতিয়াজ আহম্মেদ ,বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:জহিরুল হক ভ’ইয়া,উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফর,উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগারসহ বিশিষ্টজনেরা। গনপূর্ত বিভাগ ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এছাড়াও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক নির্মীত ম্যুরাল উদ্ভোদন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ