বিজয়নগরে গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান এর নিদেশনার্য় এসআই মো জুয়েল রানা, এ এস আই আল আমিন, এএসআই নাজমুল হুসেন ও এ এস আই সুমন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হরষপুর থেকে গাজাসহ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬কেজি গাজা উদ্ধার করা হয়।
তারা হলেন মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের জজ মিয়ার ছেলে সোহরাব হোসেন(২৭), কাালিকাপুরের সফর উদ্দীনের ছেলে মোঃ শাহীন মিয়া(২২), রাজনগরের ছোট্টু মিয়ার ছেলে সুজন(২২)।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে বিজয়নগর পুলিশ সোচ্চার মাদকসেবী ও মাদক বিক্রেতাদের প্রশ্রয় দেওয়া হবেনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ