বিজয়নগরে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল ব্যাবসা প্রতিষ্ঠান। শুক্রবার রাত ২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, সাতবর্গ বাস টার্মিনালের ব্যবসায়ী রফিকুল ইসলামের স,মিলে আগুন লাগলে স্থানীয়রা মাধবপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এতে প্রায় ৩লক্ষাধীক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় বলে জানান ভূক্তভোগী। 

ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী রফিকুল ইসলাম জানান, পেট্রোল দিয়ে আগুন লাগাতে হতে পারে, এতে আমার প্রায় ৩লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে।
ঘটনার ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
এ ব্যাপারে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি তবে প্রাথমিকভাবে ঘটনার প্রকৃত কারণ পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ